বিএনপির ঢাকায় সমাবেশের স্থান পরিবর্তন
দ্রব্যমূল্য ইস্যুতে রাজধানীতে ঘোষিত বিক্ষোভ কর্মসূচির স্থান পরিবর্তন করেছে বিএনপির। পরিবর্তিত স্থান হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্ব নির্ধারিত সময় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং শায়রুল কবির খান ঢাকা প্রকাশকে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত আগামীকাল ২৬ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।’
এর আগে দুপুরে প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।



