শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

সরকার নিজের অস্তিত্বের প্রশ্নে বেসামাল

ক্ষমতার মোহে দেশকে গণতন্ত্র শূন্য করতে আইনশৃঙ্খলা বাহিনী ও নিজেদের অঙ্গ সংগঠনগুলোকে সরকার বিবেকহীন ও মনুষ্যত্বহীন করে তুলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘নাগরিক ঐক্যের শান্তিপূর্ণ জনসভার উপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলা বর্বরতা ও ন্যাক্কারজনক কাপুরুষতা। এই হামলা নিঃসন্দেহে পূর্বপরিকল্পিত। সভা-সমাবেশ ইত্যাদি সংবিধান স্বীকৃত মানুষের গণতান্ত্রিক অধিকার; কিন্তু আওয়ামী সরকার নিজের অস্তিত্বের প্রশ্নে এতটাই বেসামাল যে, তারা সংবিধান স্বীকৃত এই অধিকার মেনে নিতে চায় না। বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে সারাদেশকেই রক্তারক্তি, হানাহানি ও অরাজকতার অন্ধকারে নিক্ষেপ করেছে।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ জানমাল, সহায়-সম্পদ নিয়ে সবসময় অজানা আশঙ্কায় অসহায়ের মতো দিনযাপন করছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের আশকারা দিয়ে বিরোধী মত, বিশ্বাসের মানুষের উপর চড়াও হচ্ছে।

রাজধানীর ভাটারাস্থ মাদানী এভিনিউতে নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত জনসভায় হামলায় মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেওয়া এবং নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ কয়েকজনকে গুরুতর আহত করার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, ‘নাগরিক ঐক্যের ডাকা জনসভায় পুলিশের হামলা, জনসভার মঞ্চ ভেঙে চুরমার করাসহ নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ কয়েকজনকে গুরুতর আহত করার ঘটনায় আবারও প্রমাণিত হলো–সর্ষে পরিমান মাটিও আর সরকারের পায়ের নিচে অবশিষ্ট নেই।

 

সম্পর্কিত খবর