শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

তালা মেরে গেল বাবা-মা, পুড়ে ছাই হলো ৩ শিশু

ময়মনসিংহের ভালুকার একটি বাসায় গ্যাস সিলিল্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীডস্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো- খাদিজা (৫), রায়হান (৩) ও রাদিয়া (২)। সম্পর্কে তারা ভাই-বোন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন প্রথমিকভাবে জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটতে পারে। এতে আশপাশের ১৫ থেকে ২০টি ঘরও পুড়ে গেছে জানিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

জানা গেছে, পোশাক কর্মী বাবা-মা সন্ধ্যার পর তিন শিশুকে বাসায় রেখে বাহির থেকে তালা দিয়ে বের হয়েছিলেন। ফলে, আগুন লাগার পরে শিশুরা ঘর থেকে বের হতে পারেনি।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর