শিরোনাম
পতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও
down of head

এবার জায়েদ খানের বিরুদ্ধে নিপুণের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে নয়া অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা নিপুণ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে আইনি লড়াই চলছে। এর মাঝেই জায়েদ খানের বিরুদ্ধে নতুন অভিযোগ তুললেন নিপুণ। দাবি করলেন, তার বিরুদ্ধে অপপ্রচার করছেন জায়েদ। এমনকি টাকা দিয়ে লোকও নাকি নিয়োগ করে রেখেছেন এ অপপ্রচারে! গতকাল শিল্পী সমিতির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নিপুণ। সে সময় তিনি বলেন, হঠাৎ করে জায়েদ খানের ভক্ত বেড়ে গেছে। তিনি টাকা দিয়ে দুটি ইউটিউব চ্যানেল এবং দুটি ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন। এখানে প্রতিনিয়ত আমাকে নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছেন।

আর জায়েদের পক্ষে এসব কাজ করছেন অভিনেতা জয় চৌধুরী। তরুণ নায়ক জয় চৌধুরীকে উদ্দেশ্য করে নিপুণ বলেন, তুমি মাত্র সিনেমাতে এসেছো। তোমার উচিত এসব নোংরামি বাদ দিয়ে নিজের অভিনয়ের প্রতি মনোযোগ দেওয়া। অন্যদিকে জায়েদ খানকে ইঙ্গিত করে এই নায়িকা বলেন, যেহেতু জায়েদের সঙ্গে আমার আইনি লড়াই চলছে। আমি বলব- আপনি আমার বিরুদ্ধে এ ধরনের নোংরামি থেকে বিরত থাকেন। আমাদের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। নিপুণ জানান, তিনি তার সোর্সের মাধ্যমে এসব বিষয় জানতে পেরেছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি কিন্ত কথায় কথায় বলি না যে, আইনি ব্যবস্থা নেব। গতকালও ফেসবুক গ্রুপে নিউজ করেছে, গ্রেফতার হওয়া নিপুণকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। যারা এগুলো করছেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি। আর আইনি ব্যবস্থা নেব কি না, তা সময়ই বলে দেবে।উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিত্রি নির্বাচন। এতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন নিপুণ ও জায়েদ খান। নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয়লাভ করেন জায়েদ। এরপর পুনর্গননাতেও তিনি জয় পান। পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ। বিষয়টি সমাধানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয় নির্বাচনের আপিল বোর্ডকে। তারা তদন্ত শেষে জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে এবং নিপুণকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করে।এরপর জায়েদ খান আদালতের রিট করেন। সেই রিটের বিপরীতে আবার নিপুণ আপিল করেন। সবমিলে পদটি নিয়ে আইনি জটিলতা এখন চরমে। আগামীকাল বিষয়টি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর