শিরোনাম
সিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান
down of head

কুমিল্লায় ট্রাক চাপায় অটোরিকশার ৫ আরোহী নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী পাঁচ্ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের তুঁতবাগান এলাকার কুমিল্লা-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশা চালক জুলহাস মিয়া (৬০), যাত্রী জহিরুল ইসলাম (৩৫), মো. জালাল (৩৭), সাইফুল (৩৫) এবং আলমগীর (৩৪)। এ ঘটনায় আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর। তিনি বলেন, কুমিল্লামুখী অটোরিকশাটিকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতরা সবাই পুরুষ, তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ থানায় রাখা হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর