শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

নায়ক মান্নার কবর সংস্কার করলেন তার স্ত্রী

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক মান্না। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর পর তাকে সমাধিস্থ করা হয় নিজ গ্রাম টাঙ্গাইলের এলেঙ্গায়। সেখানেই মায়ের কবরের পাশে ১৪ বছর ধরে চিরনিদ্রায় শায়িত আছেন মান্না।

নায়ক মান্নার কবর সংস্কার নিয়ে নানা জটিলতা ছিল। সেই জটিলতা কেটেছে। সংস্কার হয়েছে কবর। এ বিষয়টি জানালেন মান্নার স্ত্রী শেলী।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে কবরটির সংস্কার করা সম্ভব হয়নি। তার বড় কারণ হলো এটি পারিবারিক কবরস্থান। অনেকের সিদ্ধান্তের ব্যাপার ছিল। এর আগে আমরা মান্নার কবরটি সংস্কার করেছিলাম। নিচু জায়গায় হওয়ায় কবরে মাটি ফেলতে হয়েছে। এছাড়া মান্নার চাচা প্রবাসী হওয়ায় তারও আসার একটা ব্যাপার ছিল। উনি আসার পর মান্নার কবরটি সংস্কার করা হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে মান্নার কবর সংস্কার না করায় অনেক সমালোচনা দেখা যায়। সে বিষয়ে শেলী মান্না বলেন, ‘আমরা আমাদের মতো করে কবরটি সংস্কার করতে চেয়েছিলাম। অবশেষে তা করতে পেরেছি। তবে সমস্যা একটা এখনো রয়েছে গেছে। সমাধিস্থলের সামনে প্রাচীর দেয়ার কারণে ভক্তদের কবর দেখতে ও কবর জিয়ারত করতে অনেকটা ঝামেলা হবে।

এমনকি তারা ভেতরে যাওয়ার অনুমতি না পেলে দেখতেও পারবেন না। তাই মান্নার চাচার প্রতি আমার অনুরোধ যেন প্রাচীরটা খুলে দিয়ে ভক্তদের সহজে কবরটি দেখার ব্যবস্থা করে দিতে।’

প্রয়াত নায়ক মান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া চেয়েছেন অভিনেতার স্ত্রী।

১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করার পরই ১৯৮৪ সালে তিনি ‘নতুন মুখের সন্ধ্যানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আসেন। দুই যুগের দাপটীয় অভিনেতা মুত্যুর আগ পর্যন্ত ছিলেন জনপ্রিয়তার শীর্ষে।

সম্পর্কিত খবর