শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

বিদেশফেরত প্রায় ৪০ লাখ যাত্রীর হেলথ স্ক্রিনিং সম্পন্ন

করোনা মহামারির শুরু থেকে দেশের বিভিন্ন বিমানবন্দরে মোট ৩৯ লাখ ৯৫ হাজার ৭০৮ জন বিদেশফেরত যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা (হেলথ স্ক্রিনিং) করা হয়েছে। তাদের মধ্যে বিমানবন্দরে ৩১ লাখ ৫৪ হাজার ৭১৭ জন, স্থলবন্দরে ৭ লাখ ৩ হাজার ৭০৪ জন, সমুদ্রবন্দরে ১ লাখ ৩০ হাজার ২৫৮ জন এবং রেলওয়ে স্টেশনে (৭০২৯ জন) যাত্রীর হেলথ স্ক্রিনিং করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মহামারির শুরু থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বন্দর (স্থল, সমুদ্র ও রেলওয়ে) দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা (হেলথ স্ক্রিনিং) করা হয়। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের মাসখানেক আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদেশফেরত প্রত্যেক যাত্রীর কাছ থেকে হেলথ কার্ড সংগ্রহ করা হয়।

সেই সঙ্গে বিমান থেকে অবতরণের পর যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপের পাশাপাশি জ্বর, ঠান্ডা ও কাশিসহ করোনার উপসর্গ রয়েছে কি না তা পরীক্ষা করা হচ্ছে।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিমানবন্দরে মোট ৮ হাজার ১৮৪ জন বিদেশফেরত যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের মধ্যে বিমানবন্দরে ৭ হাজার ১৭২ জন, স্থলবন্দরে ৭৫৭ জন, সমুদ্রবন্দরে ২৫৫ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

সম্পর্কিত খবর