শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

‘বিএনপি অন্যের মাধ্যমে সার্চ কমিটিতে নাম দিয়েছে’

বিএনপি গোপনে অন্যের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান (সার্চ) কমিটিতে তাদের পছন্দের নাম দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ বুধবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে খুলনা বিভাগীর সাংগঠনিক আলোচনা শেষে বেরিয়ে হানিফ বলেন, ‘ডা. জাফরুল্লাহ (চৌধুরী) যে নাম দিয়েছেন, সেটাই বিএনপির দেওয়া নাম।’

‘(বিএনপি) সরাসরি নিজেরা না দিয়ে আরেক জনের মাধ্যমে দিচ্ছে। আর, রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছে। বিএনপি সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে। ড. জাফরুল্লাহ চৌধুরী… উনি কার? উনি তো এর আগে আমরা যতটুকু জানতাম যে, খালেদা জিয়ার উপদেষ্টা। তো, তিনি যদি নাম দেন, সে নামটা কি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয় না?’, যোগ করেন মাহবুব উল আলম হানিফ।

সম্পর্কিত খবর