শিরোনাম
৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেইময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭দেশে ভূমিকম্প অনুভূত
down of head

শিক্ষাপ্রতিষ্ঠান এ মাসেই খুলবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বুধবার রাতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে সভা আছে। সেখানে দেশের বর্তমান করোনা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নির্ধারিত তারিখ বলতে না পারলেও চলতি মাসেই শিক্ষার প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে যেভাবে যতটুকু ক্লাস নেয়া সম্ভব ততটুকু নেয়া হবে।

সম্পর্কিত খবর