শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ভিকির পকেটে হাত ঢুকিয়ে কী করছেন ক্যাটরিনা!

বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে। ভিকির সঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট করলেন ক্যাটরিনা। তিনটি ছবি শেয়ার করেছেন তিনি। যাতে দেখা গিয়েছে বউকে জড়িয়ে ধরছেন ভিকি। আরেকটা ছবিতে দেখা গিয়েছে ক্যাটরিনার মাথায় চুমু খাচ্ছেন ভিকি।

সাদা-কালোর কন্ট্রাস্টে এদিন সেজেছিলেন বর আর বউ। ক্যাটরিনার গায়ে কালো রঙের পাফার জ্যাকেট। আর সাদা সোয়েটারে দেখা মিলল ভিকির। কোনও এক বড় হলে তোলা হয়েছে এই ছবি। পেছনে লম্বা ঝুলের মোটা কাপড়ের পর্দা আর স্পট লাইট চোখে পড়ল।

ক্যাটরিনা ক্যাপশনে লিখলেন, ‘হতে পারে আমরা এবার রোম্যান্টিক ডিনার করতে পারলাম না। কিন্তু তুমি আমার সব কঠিন মুহূর্তগুলো সহজ করে দাও। আর এটাই সবচেয়ে জরুরি’।

ক্যাটরিনার শেয়ার করা ছবিগুলো নিমেষে মন কেড়ে নিয়েছে সকলের। তবে নেটিজেনদের কেউ কেউ নজরে এনেছে একটা জিনিস। একটা ছবিতে ভিকির পকেটে হাত ঢোকাতে দেখা গিয়েছে ক্যাটরিনাকে। আর তা দেখেই তাদের মনে উঠেছে একরাশ প্রশ্ন।

‘তারকা বউয়েরাও বরের পকেট মারে?’, ‘আমিও ঠাণ্ডা লাগলে এরকম হাত ঢোকাই আমার প্রেমিকের পকেটে’, ‘সত্যি, কী ভালোবাসে ওরা একে-অপরকে। আমার দেখলেই চোখে জল আসে’-র মতো কমেন্টও চোখে পড়েছে।

গত বছরের ডিসেম্বরেই বিয়ে করেন ভিকি আর ক্যাটরিনা। সম্পর্কের আভাস থাকলেও একে-অপরকে নিয়ে কথা বলেননি এর আগে। এমনকি, বিয়ের ছবিও যাতে বাইরে না আসে তার জন্য একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেছিলেন। দুজনে বর্তমানে লন্ডনে রয়েছেন।

সম্পর্কিত খবর