শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

দূর থেকে চিৎকার করে পরীকে ‘ভালোবাসি’ বললেন রাজ

শীতের রাত। অন্ধকার চেপে বসেছে চারদিকে। কিন্তু আকাশের বুকে ঝলমল করছে চাঁদ। সেই চাঁদকে সাক্ষী রেখে সুনসান নীরবতার দেয়াল ভাঙলেন তরুণ অভিনেতা শরিফুল রাজ। চিৎকার করে বলে উঠলেন, ‘আই লাভ ইউ টু’।

ভালোবাসায় টইটম্বুর এমনই একটি ভিডিও পোস্ট করেছেন আলোচিত নায়িকা পরীমণি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসের রাতে কোথাও ঘুরতে গেছেন তারা। সেখানেই ভিডিওটি ধারণ করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি সরু সড়কের পাশে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন রাজ। তার পরনে পাঞ্জাবি, কোট ও চাদর। রাজের অগোচরে ক্যামেরা হাতে দৃশ্যটি বন্দী করছিলেন পরী।

প্রথমে রাজ বলেন, ‘তুমি না বললে সাত ঘণ্টা ধরে আমি তোমাকে রিপ্লাই দেই না?’

পরী সম্মতি দেন। এরপর রিপ্লাই দেয়ার কথা উল্লেখ করে রাজ ভালোবাসাময় সেই বাক্যটি উচ্চারণ করেন। তার শব্দ প্রতিধ্বনিত হয় নীরব রাতের নিস্তব্ধ প্রকৃতিতে। রাজের এমন কাণ্ডে হাসতে হাসতে পরী বলেন, ‘পাগলা’!

এখানেই শেষ নয়, কথাটি বলে উঁচু স্থান থেকে নেমে আসেন রাজ। এরপর উপর্যুপরি চুমু ছুঁড়ে দেন প্রিয়তমা স্ত্রীর দিকে।

এদিকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পরীমণির সঙ্গে তোলা কয়েকটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন শরিফুল রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘তোমাকে ভালোবেসে যে আনন্দ পেয়েছি, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমি ভাগ্যবান যে তোমাকে আমার চিরজীবনের বন্ধু, প্রিয়তমা ও সহযাত্রী হিসেবে পেয়েছি। সবসময় আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা, হাসানোর জন্য এবং একজন ভালো মানুষ হওয়ার চ্যালেঞ্জ দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’

‘রাজ-পরী’র মিষ্টি এই ভালোবাসার গল্প খুব বেশিদিনের না। মাত্র সাতদিনের পরিচয়ে গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করে ফেলেন পরীমণি ও রাজ। এরপর অবশ্য এ বছরের ২২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে সেজেগুজে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ইতোপূর্বে অন্তঃসত্ত্বা হওয়ার খবরও জানিয়েছেন এ দম্পতি। মূলত গত ১০ জানুয়ারি পরীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর মাধ্যমেই সম্পর্ক ও বিয়ের কথা প্রকাশ্যে আনেন তারা।

সম্পর্কিত খবর