শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

ভালোবাসা দিবসে পরিচ্ছন্নতাকর্মীদের ফুল-মিষ্টি দিলেন মেয়র আতিকুল

ভালোবাসা দিবস উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বিনিময়ের কয়েকটি ছবি পোস্ট করেন তিনি।

ওই পোস্টে আতিকুল লিখেছেন, ‘যারা এই শহরকে পরিচ্ছন্ন রাখে, যাদের ঘামে-শ্রমে শহর থাকে সুন্দর, তাদেরও ভালোবাসা প্রাপ্য। এই ভালোবাসা দিবসে অন্তত একটু ভালোবাসার ভাগ দিতে হবে। যাদের জন্য এই ঢাকা শহর গড়ে উঠছে সুস্থ, সচল ও আধুনিক হয়ে।’

আতিকুলের এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকে। তার সেই পোস্টে মো. তাসবিরুল হক অনু নামে একজন লিখেছেন, ‘প্রশংসনীয় উদ্যোগ! বেঁচে থাকুক, এমন ভালোবাসা সব!’

আজিম নামে একজন লিখেছেন, ‘ভালোবাসাই হোক ভালোবাসা অর্জনের হাতিয়ার…।’

সম্পর্কিত খবর