শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

ঢাকা মেট্রো রেলের অষ্টম চালান মোংলা বন্দরে পৌঁছেছে

ঢাকা মেট্রো রেলের অষ্টম চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। সোমবার সকালে মেট্রো রেলের চালানটি নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ, এমভি হরাইজন-৯, বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে।

জাহাজটিতে মেট্রো রেলের ৪টি বগি ও ৪টি লোকোমোটিভ ছাড়াও ৩৬টি প্যাকেজে ৪৮৮ মেট্রিক টন যন্ত্রাংশ রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টার মধ্যে এসব পণ্য খালাস শেষ হবে। এর আগে, গত ১ ফেব্রুয়ারি জাহাজটি জাপানের কোবে বন্দর থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে আসে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মেট্রোরেলের ৮টি বগি বন্দরে এসেছে। শিগগির এইসব সরঞ্জাম খালাস করা হবে।

এ বছর আরও ৮২টি বগি আসার কথা আছে। এর আগে ৭টি জাহাজে ৫৬টি বগি বন্দরে আসে।

সম্পর্কিত খবর