শিরোনাম
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসির
down of head

দায়িত্ব নিলেন নারায়ণগঞ্জ সিটির নবনির্বাচিত মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) টানা তৃতীয় বারের মতো নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আজ রোববার দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে আজ সকালে কাউন্সিলররাও নগর ভবনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর মেয়র আইভী বলেন, ‘গত ১৮ বছর যেভাবে জনগণের সেবা করে আসছি, এবারও আগামী পাঁচ বছর দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করে যাব। নগর ভবন হবে টেন্ডারবাজ-চাঁদাবাজ মুক্ত।’

এর আগে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত মেয়র আইভীকে। পরে নগর ভবনে ২৭টি ওয়ার্ডের নারী ও পুরুষ কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় আইভী বলেন, ‘শুরুতেই চলমান কাজের পাশাপাশি মেগা প্রজেক্ট কদম রসুল ব্রিজকে প্রাধান্য দিয়ে কাজ করা হবে। জালকুড়িতে ওয়েস্ট টু এনার্জিসহ ছয়টি বড় মেগা প্রজেক্টের কাজ শেষ করার পর তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্‌বোধন করবেন। জনগণের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হবে।’

নাসিক মেয়র আইভী আরও বলেন, ‘কোনো ধরনের আপস মনোভাব নিয়ে এখানে আসা হয়নি। আপস থাকবে জনগণের সঙ্গে, কাজের সঙ্গে। কোনো সন্ত্রাসী-চাঁদাবাজদের সঙ্গে নয়।’

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।

সম্পর্কিত খবর