শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

সার্চ কমিটির প্রস্তাবিত নাম গণমাধ্যমে প্রকাশের অনুরোধ

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির কাছে দেওয়া সার্চ কমিটির প্রস্তাবিত নাম গণমাধ্যমে প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া প্রস্তাবিত নামে যেন কোনো বিতর্কিত ব্যক্তিকে না রাখা হয় সে অনুরোধও করা হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়ায়টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারকদের সেমিনার কক্ষ থেকে বৈঠক শেষে বেরিয়ে এসব কথা জানান বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিরা। এর আগে দুপুর ১টায় সার্চ কমিটির ডাকা বৈঠকে যোগ দেন তারা।

বৈঠক শেষে বেরিয়ে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বলেন, রাজনৈতিক বিভাজনের এই সময়ে শতভাগ বিতর্কমুক্ত নির্বাচন কমিশন গঠন কঠিন। তবুও চেষ্টা করতে হবে কোনো বিতর্কিত লোক যেন কমিশনে না আসে। এখানে গণমাধ্যম থেকেও যেন নাম রাখা হয় তা বলেছি। গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা নির্বাচন ও নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত কাছ থেকে দেখেন। আর এখানে যাদের নাম দেওয়া হয় তাদের নাম যেন কয়েকদিন আগেই গণমাধ্যমে প্রকাশ করা হয়। এতে নামগুলো নিয়ে জনগণের প্রতিক্রিয়া জানা যাবে।

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, আমরা কোনো নাম প্রস্তাব করিনি। কিন্তু এই কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুরা। কমিশনে তাদের প্রতিনিধি যেন রাখা হয়।

আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর এই প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত। তাদেরকে নিয়ে আসার আহ্বান জানিয়েছি।

চ্যানেল টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, আমরা বলেছি যে ১০ জনের নাম প্রস্তাব করা হবে তাতে সার্চ কমিটি যেন যোগ্য ও বিতর্কমুক্তদের নাম রাষ্ট্রপতির কাছে দেন। তাদের নাম যেন গণমাধ্যমেও প্রকাশ করা হয়।

সম্পর্কিত খবর