শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

নাসির-তামিমার বিচার শুরু, শাশুড়িকে অব্যাহতি

অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিচার শুরু হয়েছে। তবে তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এই আদেশ দেন।

আজ বুধবার আদালতের আদেশের মাধ্যমে নাসির ও তামিমার বিচার কাজ শুরু হলো। আগামী ১০ মার্চ এই মামলার সাক্ষ্যগ্রহণ হবে বলে জানা গেছে।

গত বছর ভালোবাসা দিবসে বিয়ে করেন নাসির ও তামিমা। তাদের বিয়ের পরপরই আলোচনায় আসেন রাকিব হাসান নামের এক ব্যক্তি। তিনি জানান, তামিমা তার স্ত্রী। তাদের একটি সন্তান আছে। তামিমার সঙ্গে তার বিচ্ছেদ হয়নি। পরে রাকিবের আনা অভিযোগ খণ্ডন করতে সংবাদ সম্মেলনও করেছিলেন নাসির ও তামিমা। একই বছরের ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা করেন রাকিব। আজ আদালতে সংশ্লিষ্ট মামলা থেকে নাসির-তামিমা অব্যাহতি চাইলে আদালত সেটি নাকচ করে দেন।

সম্পর্কিত খবর