শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

ফোটন মোটর গ্রুপের দুটি অ্যাওয়ার্ড পেল এসিআই মোটরস

২০২১ সালের জন্য ফোটন মোটর গ্রুপ থেকে ‘ফোটন গ্লোবাল এক্সিলেন্ট ব্র্যান্ড কমিউনিকেশন অ্যাওয়ার্ড’ এবং ‘ফোটন গ্লোবাল সার্ভিস সিস্টেম কনস্ট্রাকশন মেরিট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে এসিআই মোটরস। এ পুরস্কার অর্জন উদযাপন করতে সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এসিআই সেন্টারে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। এসিআই মোটরসের অন্য কর্মকর্তারা এবং ফোটন মোটর গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি অনলাইন প্লাটফর্মের মাধ্যমে উপস্থিত ছিলেন ফোটনের মাঠপর্যায়ের বিক্রয় ও সার্ভিস প্রদানকারী কর্মকর্তা ও ডিলাররা।

এসিআই মোটরস দেশের অন্যতম শীর্ষস্থানীয় গ্রুপ এসিআই লিমিটেডের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে ফোটন কমার্শিয়াল ভেহিকলের ব্যবসা পরিচালনা করছে। বিশ্বের ১১০টি আন্তর্জাতিক পরিবেশকের মধ্য থেকে এসিআই মোটরস এ মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে।

এসিআই মোটরস দেশের সর্ববৃহৎ কৃষি যান্ত্রিকীকরণ কোম্পানি। এছাড়া কোম্পানিটি ইয়ামাহা মোটরসাইকেল, বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার জেনারেশন এবং কনস্ট্রাকশন ইকুইপমেন্টের ব্যবসা পরিচালনা করে থাকে। ফোটন বিশ্বের প্রধান বাণিজ্যিক যানবাহন ব্র্যান্ডগুলোর মধ্যে একটি, যারা বিশ্বের শতাধিক দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

সম্পর্কিত খবর