শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

প্রিমিয়ার সিমেন্টের প্রেফারেন্স শেয়ার অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল-ইসলামের সভাপতিত্বে ৮১১তম কমিশন সভায় গতকাল এ প্রস্তাব অনুমোদন করা হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রিমিয়ার সিমেন্টের ৩১০ কোটি ৭৫ লাখ টাকার প্রেফারেন্স শেয়ার অনুমোদন দেয়ার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ২৩৫ কোটি ৭৫ লাখ টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার ইস্যু করা হবে। যার মেয়াদ হবে পাঁচ বছর। বাকি ৭৫ কোটি টাকা স্পন্সর শেয়ারহোল্ডার/পরিচালকদের কাছে ইস্যু করা হবে। যার মেয়াদ হবে ১২ বছর। এ শেয়ারের বৈশিষ্ট্য হলো এটি পুরোপুরি রূপান্তর অযোগ্য, নন পারটিসিপেটিং, কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার।

প্রেফারেন্স শেয়ারের প্রতিটির অভিহিত মূল্য হবে ২৫ লাখ টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা শেয়ারের লভ্যাংশের হার ৬ দশমিক ২৫ শতাংশ থেকে ৭ দশমিক ৭৫ শতাংশ। আর স্পন্সর শেয়ারহোল্ডার/পরিচালকদের কাছে ইস্যু করা শেয়ারে কোনো লভ্যাংশ থাকছে না। এ শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটির ব্যালান্স শিট পুনর্গঠন, আর্থিক ব্যয় কমানো, মুনাফা বৃদ্ধি এবং আর্থিক সূচকগুলোর উন্নতি করা হবে।

সম্পর্কিত খবর