শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি বিএনপির

এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত তুলে ধরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।

ফখরুল বলেন, ‘জ্বালানি তেল, গ্যাস, চাল, ডাল, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম ক্রমাগত বৃদ্ধি করা হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষের জন্য দুঃসহ ভোগান্তি তৈরি হয়েছে। বিএনপি মনে করে, সরকারের দুর্নীতি ও সরকারি দলের মদদপুষ্ট ব্যবসায়ীদের অনৈতিক মুনাফার জন্য জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা অবিলম্বে ভোক্তা পর্যায়ে এইসব পণ্যের মূল্য হ্রাস করে বিশেষ করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের মূল্যবৃদ্ধি বাতিল করে তা পূর্বের মূল্যে স্থির করার দাবি জানাচ্ছি। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।’

‘কূটনৈতিক ক্যাডার সার্ভিসকে দলীয়করণ’
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সভা মনে করে, মার্কিন কংগ্রেসম্যান গ্রেগোরি মিকস’র বক্তব্যকে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বিকৃতভাবে উপস্থাপন দেশের কূটনৈতিক ক্যাডার সার্ভিসকে দলীয়করণের সর্বশেষ নিকৃষ্ট উদাহরণ। অনির্বাচিত আওয়ামী লীগ সরকার তাদের সব অবৈধ ও বেআইনি কর্মকাণ্ড বিশ্ববাসীর কাছে আড়াল করার জন্য বিদেশে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তাদের অবৈধভাবে ব্যবহার করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।’

সভায় এই ধরনের ‘বেআইনি’ কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং বিদেশে কর্মরত দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের বাংলাদেশের জনগণের স্বার্থে নিরপেক্ষতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানানো হয়।

এছাড়া বান্দরবানে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় সেনা সদস্যসহ তিনজনের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের মিছিলে হামলা ও মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ ২২ জন নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা জানান বিএনপি মহাসচিব।

সম্পর্কিত খবর