শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

জন্মদিনে রোনালদোকে কোটি টাকার গাড়ি উপহার বান্ধবীর

৫ ফেব্রুয়ারি ৩৭ বছরে পা দিয়েছেন এ সময়ের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। বিশেষ দিনে ভক্ত-সতীর্থদের শুভেচ্ছার বন্যায় ভেসেছেন পর্তুগিজ সুপারস্টার। তবে, জন্মদিনে বড় উপহার পেয়েছেন বান্ধবী জর্জিনা রদ্রিগেজের থেকে। ম্যানইউ তারকার ৩৭তম জন্মদিনে পৌনে দুই কোটি টাকার গাড়ি উপহার দিয়েছেন জর্জিনা।

এবারের জন্মদিনটা ফুটবল মাঠে অম্ল-মধুর কেটেছে রোনালদোর। এফএ কাপ চতুর্থ রাউন্ডে দ্বিতীয় বিভাগের ক্লাব মিডলসব্রোর কাছে পেনাল্টি শুটআউটে (৮-৭) হেরে বসেছে তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেড। এ হারে প্রতিযোগিতা থেকেই বিদায় নিতে হয় রেড ডেভিলদের।

ওল্ড ট্রাফোর্ডে তাই জন্মদিনটা সুখকর গেল না রোনালদোর। এ কষ্ট বান্ধবীর দেওয়া বিলাসবহুল গাড়িতে কিছুটা হয়তো ভুলতে পারবেন। গাড়িপ্রেমী রোনালদোকে জন্মদিনে জর্জিনা উপহার দিয়েছেন ‘ক্যাডিলাক এসকালাদে’।

গাড়ি উপহার দিয়ে রোনালদোকে চমকে দেওয়ার মুহূর্তটি ক্যামেরাবন্দী করেন জর্জিনা। এরপর সেটি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।

জর্জিনার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, নিজের বাড়ির দরজা খুলে অপলক দৃষ্টিতে গাড়িটি দেখছেন রোনালদো। এরপর বান্ধবী জর্জিনাকে চুমু এঁকে দিলেন। এরপর পর দেখা যায় রোনালদোর চার সন্তানের ছোট তিনজন ইভা, মাতেও আর আলানা-মার্তিনা গাড়ির ভেতর বসে গান শুনছে। রোনালদো নিজেও গাড়িটি বসে দেখছেন।

সংবাদমাধ্যম দ্য সান বলছে, ক্যাডিলাক ব্র্যান্ডের এ মডেলের গাড়ির দাম প্রায় দেড় লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য এক কোটি ৭৫ লাখ টাকা।

সম্পর্কিত খবর