শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ডু প্লেসিকে ছাড়াই সাকিবদের বিপক্ষে লড়াইয়ে কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের অন্যতম তারকাবহুল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। সিলেট পর্বের প্রথম ম্যাচে দুদলই আজ সোমবার মুখোমুখি হয়েছে। কিন্তু, সাকিবদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ ম্যাচের একাদশে ফাফ ডু প্লেসিকে রাখেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকট স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে কুমিল্লা। এ ম্যাচে সাকিবের বরিশালও নেমেছে দুটি পরিবর্তন নিয়ে। একাদশে এসেছেন জিয়াউর রহমান ও নাঈম হাসান। বাদ পড়েছেন ইরফান শুক্কুর ও শফিকুল ইসলাম। কুমিল্লার একাদশে নেই ডু প্লেসি ও মাহিদুল ইসলাম অঙ্কন। একাদশে এসেছেন মুমিনুল হক ও করিম জানাত।

বিপিএলে দুদলই সমান ছন্দে আছে। পয়েন্ট টেবিলে সমান ৯ পয়েন্ট নিয়ে ইমরুলের কুমিল্লা-সাকিবের বরিশাল প্রথম দুটি স্থানে আছে। সাকিবদের চেয়ে রানরেটে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কুমিল্লা। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে কুমিল্লার হার মাত্র একটি। আর এক ম্যাচ বেশি খেলে বরিশালের হার দুটি।

ফরচুন বরিশাল একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, নাজমুল হোসেন শান্ত, ক্রিস গেইল, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা ও নাইম হাসান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মুমিনুল হক, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, সুমন খান, মাহমুদুল হাসান জয়, সুনিল নারিন, মঈন আলী ও করিম জানাত।

সম্পর্কিত খবর