শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বিদেশ যেতে ইচ্ছুকদের সঙ্গে প্রতারণা ঠেকাতে প্রচারণার নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ যেতে ইচ্ছুকদের সঙ্গে প্রতারণা ঠেকাতে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন। আজ সোমবার ভার্চু্যয়াল মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি। বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, আজকের বৈঠকে বিদেশে শ্রমিক নিয়োগ নিয়ে কথা হয়েছে। বিশেষ করে যারা বিদেশে যাবেন তারা যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখে এবং না জেনে কাউকে অতিরিক্ত কোনো টাকা না দেয়। প্রয়োজনে তারা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে যেতে পারে। ব্যাংক নিয়োগ সম্বন্ধে নিশ্চিত না হয়ে কোনো টাকা দেবে না। এতে তার নিরাপত্তা বাড়বে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, জমি বিক্রি করে নয়, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ভিসার জন্য অতিরিক্ত অর্থ না দিতেও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষযে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে বিষয়গুলো ব্যাপক প্রচারণায় আনা হয়।
তিনি বলেন, আমাদের দেশেও কিন্তু ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে। এগুলোর জন্য কর্মী পাওয়া যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে লাখ লাখ শ্রমিক লাগবে। কোথায় কী পরিমাণ কী কাজে শ্রমিক লাগবে তা জেনে প্রশিক্ষণ নিয়ে দেশেই আয় করার সুযোগ তৈরি হচ্ছে।

সম্পর্কিত খবর