শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

কে হবেন ব্রিটেনের পরবর্তী রানি, জানালেন দ্বিতীয় এলিজাবেথ

ব্রিটেনের পরবর্তী রাজা প্রিন্স চার্লসের স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলাকে পরবর্তী রানি হিসেবে দেখতে চান রানি দ্বিতীয় এলিজাবেথ। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকীতে দেওয়া বার্তায় রানি দ্বিতীয় এলিজাবেথ বলেন, এটা তার ‘আন্তরিক ইচ্ছা’ যে ক্যামিলার এ পদবি থাকবে।

বিবিসির প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, এত দিন ধারণা করা হচ্ছিল, প্রিন্স চার্লস রাজা হলে কুইন নয়, প্রিন্সেস কনসর্ট হিসেবে পরিচিত হবেন ক্যামিলা। কিন্তু রানি দ্বিতীয় এলিজাবেথের আচমকা এমন ঘোষণার মাধ্যমে মৃত্যুর পর তার ছেলে প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলার রানি উপাধি পাওয়ার পথ প্রশস্ত হলো।

রাজপ্রাসাদ ক্লারেন্স হাউসের এক মুখপাত্র বলেন, রানির এমন ঘোষণায় প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্নওয়াল ‘আপ্লুত ও সম্মানিত’ বোধ করছেন। ১৯৫২ সালে সিংহাসনে আরোহণের বার্ষিকীতে সরাসরি ঘোষণা দিয়ে ডাচেস অব কর্নওয়ালের ভবিষ্যৎ পদবি নিয়ে অমীমাংসিত প্রশ্নের সমাধান করলেন রানি।

বিবিসি জানিয়েছে, সিংহাসনে যে রাজা থাকেন, তার স্ত্রীকে ‘কুইন কনসর্ট’ বলা হয় এবং এর অর্থ হলো ক্যামিলার ভবিষ্যৎ পদবি হবে ‘রানি ক্যামিলা’। তবে পুরুষ কনসর্টের ক্ষেত্রে অবশ্য কিছুটা পার্থক্য রয়েছে। যেমন প্রিন্স ফিলিপ অথবা রানি ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স আলবার্ট রাজা নয়, বরং প্রিন্স কনসর্ট ছিলেন।

উল্লেখ্য, ২০০৫ সালে বিয়ে করার আগে চার্লস ও ক্যামিলা দুজনেরই বিবাহবিচ্ছেদ হয়েছিল। চার্লস এর আগে প্রিন্সেস ডায়ানাকে বিয়ে করেছিলেন। কিন্তু প্যারিসে একটি গাড়ি দুর্ঘটনায় ডায়ানা মারা যাওয়ার এক বছর আগে ১৯৯৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছিল। আর ক্যামিলার আগের স্বামী ছিলেন ব্রিটিশ সেনা কর্মকর্তা অ্যান্ড্রু পার্কার বোলস। ১৯৭৩ সালে তাদের বিয়ে হয় এবং ১৯৭৫ সালে বিবাহবিচ্ছেদ হয়েছিল।

সম্পর্কিত খবর