শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বাবার চিন্তায় হাউমাউ করে শিশুর কান্না ভাইরাল!

হাউমাউ করে কাঁদছে একটি বাচ্চা মেয়ে। তাকে বার বার বলতে শোনা যাচ্ছে, ‘বাবা সারা দিন কেন খালিপেটে থাকে।

সন্ধ্যাবেলাতেও খায় না। শুধু কাজ আর কাজ। বাবার জন্য আমার খুব চিন্তা হচ্ছে!সম্প্রতি এমনই একটি ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এসময় শিশুটির মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। তাকে বোঝানোর চেষ্টা করছিলেন, ‘বাবা খালিপেটে থাকে না। সন্ধ্যাতেও খায়। তোমার চিন্তা করার কোনও কারণ নেই।’ কিন্তু সে কথা শোনে কে?

উল্টো মাকে প্রায় ধমকের সুরে তাকে বলতে শোনা যায়, ‘মানুষই তো খাবার খায়, তাই না, মা? দোকানের লোকরাও তো মানুষ। ওরা যদি খেতে পারে, তা হলে আমার বাবা কেন পারবে না?’

এ কথা বলতে বলতে শিশুটি কেঁদে ফেলে। বার বার বলতে থাকে, ‘বাবার জন্য আমার খুব চিন্তা হয় মা।’ তখন মা তাঁকে বলেন, ‘তুমি কেন কাঁদছ?’ পাল্টা সে বলে, ‘সব বাচ্চারই তার বাবার জন্য চিন্তা হয়। আমার হবে না?’

ভিডিওটি শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী রবিনা টেন্ডনও। এক নেটিজিয়ান বলেন, ‘বাবার জন্য এত চিন্তা! যাদের কাছে মেয়ে একটা বোঝার মতো, তাদের এই ভিডিওটি দেখা উচিত।’

 

সম্পর্কিত খবর