শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

তরমুজ ও ফুটি চাষিদের স্বপ্ন ভাঙলো অসময়ের বৃষ্টি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অসময়ে ভারী বর্ষণের কারণে তরমুজ ও ফুটি চাষিদের স্বপ্নভঙ্গ হয়েছে। ভারী বর্ষণে শত শত হেক্টর জমির তরমুজ ও ফুটির চারা তৈরির মাদা এবং টপ নষ্ট হয়ে গছে।

শুক্রবার রাতে কোটালীপাড়া উপজেলায় এ ভারী বর্ষণ হয়। এ বর্ষণে কলাবাড়ি ইউনিয়নের ৩শ হেক্টর জমির তরমুজ ও ফুটির মাদা এবং টপ নষ্ট হয়ে গেছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।

উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে বলেন, কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নে এ বছর ৬শ হেক্টর জমিতে তরমুজ ও ফুটি চাষের কথা রয়েছে। এর মধ্যে আনুমানিক ৩শ হেক্টর জমিতে তরমুজ ও ফুটি চাষের জন্য মাদা এবং টপ তৈরি করা হয়েছিল। এসব মাদা ও টপ ভারী বর্ষণে নষ্ট হয়ে গেছে।

উপজেলার কলাবাড়ি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামের তরমুজ ও ফুটি চাষি সুখচাঁদ বাড়ৈ বলেন, আমি ৩ বিঘা জমিতে তরমুজ চাষের জন্য মাদা তৈরি করেছিলাম। ভারী বর্ষণে আমার সমস্ত মাদা নষ্ট হয়ে গেছে। জমিতে পানি জমেছে। এই পানি না শুকালে নতুন করে মাদা তৈরি করা যাবে না।

নতুন করে মাদা তৈরি করতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে। এর ফলে দেরিতে তরমুজ ফলবে। আর্থিকভাবে ক্ষতির সম্মুখিন হতে হবে বলেও জানান তিনি।

একই গ্রামের সজল বাড়ৈ বলেন, আমি আমার দুই বিঘা জমিতে ফুটি চাষের চারা তৈরির জন্য টপে বীজ লাগিয়েছিলাম। আমার এই টপ ভারী বর্ষণে নষ্ট হয়ে গেছে।

উপজেলা কৃষি অফিসার নিটুল রায় গণমাধ্যমকে বলেন, শুক্রবার দিবাগত রাতে ভারী বর্ষণে কলাবাড়ি ইউনিয়নের তরমুজ ও ফুটি চাষিদের মাদা ও টপ নষ্ট হওয়ায় অনেক ক্ষতি হয়েছে। আমরা ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছি।

সম্পর্কিত খবর