শিরোনাম
icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস
down of head

আমি দেবীর দর্শন পেয়েছিলাম : আঁখি আলমগীর

দুঃসংবাদটা শোনার পর থেকেই আমি বাকরুদ্ধ, থমকে আছি। ২০১৭ সালের মার্চে দেখা হয় লতাজির সঙ্গে। উনার সঙ্গে দেখা হওয়ার সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে। তার সঙ্গে দেখা হওয়াটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। লতাজি আমার পছন্দের শিল্পী।

রুনা লায়লা আন্টি ভারত যাচ্ছিলেন। আমিও যাব একটা অনুষ্ঠানে। রুনা আন্টিকে বললাম, আমাকে নিয়ে যাবেন সঙ্গে? লতাজির সঙ্গে দেখা করতে চাই। আন্টি বললেন, ‘চেষ্টা করে দেখছি।’ পরে একসঙ্গে আমাদের যাওয়া হয়। আমার স্বপ্নের মানুষের কাছে গেলাম। আমি কিন্তু হিন্দি খুব ভালো বলতে পারি। অবাক ব্যাপার হলো, তাকে কাছে পেয়ে কোনো কথাই বলতে পারছিলাম না। আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আমি তার পায়ের কাছে গিয়ে বসে আছি।

তিনি আমাকে বললেন, ‘ব্যাটা ওপরে বসো। পাগলি হ্যায়।’ আমি বললাম সরি, কান্না আটকাতে পারছি না। তুমি বুঝতে পারছ না তোমার ভালোবাসা পুরো রুমে ঘুরছে। এসব ভালোবাসা অন্যরকম। তিনি আমার এতটাই প্রিয় মানুষ যে, বলে বোঝাতে পারব না। স্টেজে রুনা আন্টি, সাবিনা ইয়াসমিনসহ অনেক শিল্পীর গান গাওয়া হয়।

কিন্তু আমি কখনো লতাজির গান গাইতে পারি না। আমার কাছে মনে হয় তিনি মানুষ নন, মানুষের ঊর্ধ্বে। আধ্যাত্মিক কিছু আছে উনার মাঝে। হাজার বছরেও তার মতো কোনো শিল্পী আসবে না। উনি দেবী! আমি একজন দেবীর দর্শন পেয়েছিলাম। উনার তুলতুলে নরম হাত ধরে অনেকক্ষণ পায়ের কাছে বসেছিলাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন।

সম্পর্কিত খবর