শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সার্চ কমিটি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া বিএনপি নেতাদের

ভিন্নবার্তা প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ঘোষণা আওয়ামী লীগ সরকারের ভোট চুরির প্রজেক্ট বলে অভিহিত করেছেন বিএনপি নেতারা।

শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা মনে করি এই সরকারের অধিনে কোন নির্বাচন সুষ্ঠ হবে না। সার্চ কমিটি হোক আর যেই নির্বাচন কমিশনই হোক এই সরকার থাকলে আমরা কোন নির্বাচনে যাবো না।

এদিকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ঘোষণা আওয়ামী লীগ সরকারের ভোট চুরির প্রজেক্ট।

তিনি বলেন, সার্চ কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা নেই। জণগণ ও গণতন্ত্রের কল্যাণে আসবে না এমন সার্চ কমিটি নিয়ে বিএনপি ভাবছে না।

দলটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘সার্চ কমিটি হলো মানুষকে বিভ্রান্ত করা।আওয়ামী লীগের বাহিরে সকল রাজনৈতিক দল নির্বাচনকালীন সময়ে দলনিরপেক্ষ সরকার প্রত্যাশা করে।দলনিরপেক্ষ সরকার ক্ষমতায় না থাকলে প্রশাসন,নির্বাচন কমিশন কোনটাই নিরপেক্ষভাবে কাজ করতে পারে না।এটা লোক দেখানো সার্চ কমিটি ভাল কিছু প্রত্যাশা করা যায় না।

সম্পর্কিত খবর