শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

নেগেটিভ হওয়ার পর পজিটিভ খবর দিলেন মিথিলা

কোভিড পজিটিভ হয়ে সম্প্রতি নেগেটিভ হওয়ার খবর দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এরপরই এই অভিনেত্রী দিলেন পজিটিভ খবর। জানালেন, এবারই প্রথম যুক্ত হলেন ভারতীয় ওয়েব সিরিজে। তাও আবার জনপ্রিয় সিরিজের নতুন সিজনে। হইচই’র ‘মন্টু পাইলট’র চমক হয়ে আসছেন মিথিলা। এরই মধ্যে শুটিংয়েও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

মিথিলা বলেন, ‘প্রথম সুখবর করোনা নেগেটিভ হয়েছি। পরিবারের তিনজনই (স্বামী-সন্তান ও নিজে) এখন সুস্থ আছি। পরের সুখবর “মন্টু পাইলট সিজন-২”র শুটিং শুরু করেছি গত ২৭ জানুয়ারি থেকে। চলবে টানা বেশ ক’দিন।’

এবারও সিরিজটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য। এবারও মন্টু পাইলট চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। তবে পরিবর্তন এসেছে তার নায়িকাতে। প্রথম সিজনে সৌরভের বিপরীতে ছিলেন শোলাঙ্কি রায়, এবার থাকছেন মিথিলা।

তিনি আরও বলেন, ‘আমার জন্য সম্পূর্ণ নতুন চরিত্র তৈরি করেছেন দেবালয়। নতুন সিজনের গল্পও অন্যরকম। এসব আগাম বলে মজা নষ্ট করতে চাই না।’

আবার এতে অভিনয় নিয়ে খানিকটা দুশ্চিন্তাতেও আছেন এই অভিনেত্রী। তিনি জানান, ‘মন্টু পাইলট’ খুবই জনপ্রিয় সিরিজ। ফলে নতুন সিজনেও সেই ধারা অব্যাহত রাখা জরুরি। নতুন সিজন নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। তাই একটা চাপ অনুভব করছেন মিথিলা।

তবে এই যাত্রায় নিজের চরিত্রের চেয়ে নির্মাতা দেবালয় ও সহশিল্পী সৌরভেই বেশি মুগ্ধ মিথিলা। তার ভাষ্য, ‘সবাই জানেন দেবালয় কতটা মেধাবী নির্মাতা। আর সৌরভ তো অসাধারণ অভিনেতা। সব মিলিয়ে দুজনের সঙ্গে একই টিমে কাজ করে আমি খুবই আনন্দিত।’

মিথিলা জানান, ‘মন্টু পাইলট’র শুটিং শেষ করে চলতি মাসেই তিনি ঢাকায় ফিরবেন।

সম্পর্কিত খবর