শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

লাশ হয়ে নানাবাড়ি রাবি’র হিমেল, স্বজন-সহপাঠীদের বুকফাটা কান্না

নিজ ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা বিভাগের ছাত্র মাহমুদ হাবিব হিমেলের মরদেহ আজ বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে নাটোর শহরের কাপুড়িয়াপট্টির নানাবাড়ি পৌঁছায়। মরদেহের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হিমেলের মরদেহ কাপুড়িয়াপট্টি এলাকায় পৌঁছার সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়ে যায়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।

পরে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী নিহত হিমেলের মা ও নানার সঙ্গে দেখা করে তাঁদের স্বান্ত্বনা দেন। এ সময় হিমেলের মা মনিরা আক্তারের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন উপাচার্য। একই সঙ্গে তিনি সব সহযোগিতার আশ্বাস দেন। পরে উপাচার্য সাংবাদিকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের দাবি পূরণসহ নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতার কথা জানান।

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন (হিমেলের) পরিবারের পাশে আছে। পরিবারের সঙ্গে কথা বলেছি। ছেলের মামা রাতে ক্যাম্পাসে যান, পরে সকালে তার মা যান। তাঁর আর্থিক ও সার্বিক দায়দায়িত্ব আমরা নেব। আশা করছি, তাঁর মা যতদিন বেঁচে থাকবেন, যাতে কোনো সমস্যা না হয়। পাঁচ লাখ টাকার টোকেন অর্থ আজ দিলাম। আজই মায়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এরপর আমরা বড় একটা ফান্ড করে দেব, ফিক্সড ডিপোজিটে থাকবে। প্রতি মাসে ভালো পরিমাণ অর্থ আসবে সেখান থেকে।’

তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি পূরণ না করলে আবারও আন্দোলনে নামার হুমকি দেন শিক্ষার্থীরা।

এদিকে, হিমেলের জানাজার সময় পরিবর্তন করে বাদ জোহর নির্ধারণ করা হয়েছে বলে জানান পরিবারের সদস্যেরা।

সম্পর্কিত খবর