শিরোনাম
সিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান
down of head

রাবি ছাত্রকে চাপা দেওয়া ট্রাকচালক-হেলপার আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় হিমেল নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক- হেলপারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন মতিহার জোনের এডিসি মো. একরামুল হক বলেন, ‘গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে ট্রাকচালক টিটু (৩৫) ও এক হেলপারকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’

এর আগে, মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের পাশে ট্রাকচাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। এছাড়া ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে সহপাঠী হত্যার বিচার দাবি করেন।

সম্পর্কিত খবর