শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

দুই হাজার টাকা দিয়ে মুনমুনকে কিনতে হবে: জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল এফডিসিটি। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ দাবি করেন জায়েদ খান চক্রান্ত করে জিতেছেন। এমনকি জায়েদ খান ভোটারদের টাকা দিয়েছেন সেই অভিযোগও তোলেন নিপুণ।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে কাঞ্চন-নিপুণ পরিষদের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কেবল মৌখিক অভিযোগ নয়, জায়েদ খানের বিরুদ্ধে কিছু প্রমাণও তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে একটি ভিডিও দেখিয়েছেন নিপুণ। নিপুণের দাবি ভিডিওটি নির্বাচনের দিন ধারণ করা। ওই ভিডিওতে জায়েদ খানকে নায়িকা মুনমুনের হাতে কাগজের সঙ্গে কিছু একটা গুঁজে দিতে দেখা গেছে। হাতে কাগজ দেওয়ার ছলে জায়েদ খান টাকা দিয়েছেন বলে অভিযোগ তোলেন নিপুণ।

মুনমুন নিজেই লাইভ ভিডিওতে এসে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওটির বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়েছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জায়েদ খান। রোববার সন্ধ্যায় সাংবাদিকদের জায়েদ খান বলেন, শিল্পীদের কখনো টাকা দিয়ে কেনা যায় না। মুনমুনকে দুই হাজার টাকা দিয়ে আমি কিনতে পারবো?

মুনমুনকে টাকা দেননি দাবি করে জায়েদ খান বলেন, মুনমুনের কাছে ভোট চেয়েছিলেন তিনি।

জায়েদ খান সাংবাদিকদের আরও বলেন, দুই হাজার টাকা দিয়ে মুনমুনের মতো লোককে কিনতে হবে দিনের বেলা। আমার পাশে শাহনুর আর জেসমিন দাঁড়ানো, ওরা ক্যান্ডিডেট। দুনিয়ার ক্যামেরা….।

অভিযোগের ব্যাপারে তিনি বলেন, পুরোটাই বানানো। জায়েদ পাশ করেছে, এতো কথা বলছে। জায়েদ ফেল করলে এতো কথা বলত না।

এর আগে ওই অভিযোগ অপপ্রচার দাবি করে এক ভিডিও বার্তায় মুনমুন বলেছিলেন, আমি নাকি রাস্তায় দাঁড়িয়ে টাকা নিয়েছি। আমি কী রাস্তার লোক? ওই দিন কালো রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে কালো রঙের মাস্ক পরেছিলাম। মাস্কটিই আমি খুলে ব্যাগের মধ্যে রেখেছিলাম। আমি নাকি টাকা নিয়ে ভোট দিয়েছি। টাকা দিয়ে আমাকে কিনবে? রাস্তার মধ্যে টাকা দেবে? সেই টাকা খেয়ে আমি ভোট দেব- তাই না? আমার নামে এ ধরনের একটা অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, আমার যদি টাকা নেওয়ার ইচ্ছে হয় জায়েদের থেকে, আমার বাসা তো জায়েদ চেনে। সে আমার ফেসবুক ফ্রেন্ড। আমি চাইলে যে কোনোভাবেই জায়েদের থেকে টাকা নিতে পারি। এফডিসিতে নির্বাচনে সবাই তো এভাবেই হাত ধরে ধরে ভোট চায়। এফডিসিতে ঢোকার পর জায়েদ আমাকে একটা পেপার দিলো। প্যানেলের তালিকা। আর বললো আপা, ভুলত্রুটি হইলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পুরো প্যানেলকে ভোট দিয়েন। আর ছোট ভাইটার দিকে খেয়াল রাখবেন।

২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চলচ্চিত্রশিল্পী সমিতির ৪৪ অভিনয়শিল্পী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪২৮ জন ভোটার ২২ জনকে প্রার্থীকে বেছে নিয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করেন। প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার নির্বাচন করেন।

 

সম্পর্কিত খবর