শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

গোপন স্ক্রিনশট ফাঁস, ফেঁসে যেতে পারেন জায়েদ খান!

শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারের পর ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ। তার আপিলের ভিত্তিতে ভোট পুনর্গণনাতেও সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে জায়েদ খানকে।

এ নিয়ে রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে কাঞ্চন-নিপুণ পরিষদের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ তুলেছেন নিপুণ।

তবে কেবল মৌখিক অভিযোগ নয়, জায়েদ খানের বিরুদ্ধে কিছু প্রমাণও তুলে ধরেন নিপুণ। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের এক ব্যক্তির সঙ্গে জায়েদের মেসেজিংয়ের স্ক্রিনশট পর্যন্ত দেখিয়েছেন তিনি। যেখানে দেখা গেছে, নির্বাচনে নানা অপকৌশল অবলম্বন করেছেন জায়েদ।

এর আগে ভোট চলাকালীনও নির্বাচনের দিন জায়েদ খানের বিরুদ্ধে চাদরের নিচ দিয়ে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলেছিলেন নিপুণ। সংবাদ সম্মেলনে সেই প্রমাণও হাজির করেছেন নিপুণ। সংবাদ সম্মেলনে একটি ভিডিও দেখিয়েছেন নিপুণ। নিপুণের দাবি ভিডিওটি নির্বাচনের দিন ধারণ করা। ওই ভিডিওতে জায়েদ খানকে এক তরুণীর হাতে কাগজের সঙ্গে কিছু একটা গুঁজে দিতে দেখা গেছে। ওই তরুণীর হাতে কাগজ দেওয়ার ছলে জায়েদ খান টাকা দিয়েছেন বলে অভিযোগ তোলেন নিপুণ।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার জায়েদ খানের চক্র উল্লেখ করে তিনি বলেন, পীরজাদা হারুণ আপনার কী স্বার্থ ছিল, কেন এমন করলেন আমাদের সঙ্গে? ভোটারদের টাকা দেওয়ার বিষয়ে আপনার কাছে অভিযোগ করেছি, কিন্তু আপনি পদক্ষেপ নেননি। নিয়ম কারুণ কি কাঞ্চন নিপুন-প্যানেলের জন্য ছিল? নির্বাচন কমিশনার একটি চক্র, এটা জায়েদ খানের চক্র।

নিপুণ আরও বলেন, তার সঙ্গে ছিল এফডিসির এমডিও। তারা তিনজন মিলে আমাদের বিরুদ্ধে কাজ করেছে। আমার মনে হয় এ বিষয়ে তদন্ত করা উচিত।

এদিকে, নিপুণের তোলা অভিযোগ ও উপস্থাপণ করা প্রমাণ সত্যি হলে জায়েদ খান ফেঁসে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

অবশ্য নিপুণ ফের সমিতির নির্বাচন চাইছেন না। পুনরায় সমিতির নির্বাচন চাইছেন কী না, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিপুণ বলেন, ‘না, আমাদের আপত্তি কেবল একটি পদ নিয়ে। আর কোনো পদ নিয়ে আমাদের সমস্যা নেই। আমি জায়েদ খানের সঙ্গে পুনরায় নির্বাচন করতে চাই।’

 

সম্পর্কিত খবর