শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

করোনায় আরও ১০ হাজারের বেশি প্রাণহানি, নতুন শনাক্ত ৩৪ লাখের বেশি

বিশ্বজুড়ে দুর্বার গতিতে ছড়িয়ে পড়ছে করোনার অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ডেলটা ও অমিক্রন। ফলে যেমন বাড়ছে আক্রান্ত, তেমনি বাড়ছে মৃত্যুও। এই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায়ও (শুক্রবার) করোনার দৈনিক সংক্রমণ ৩৪ লাখ ছাড়িয়ে গেছে। এই সময়ে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি মানুষের।

শনিবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার্স থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটার্স-এর পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) এই ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৪ লাখ ১০ হাজার ১০২ জন। এতে মারা গেছেন ১০ হাজার ৩২৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে ৫ লাখ ২২ হাজার ৩০০ জন এবং এই রোগে মারা গেছে ২ হাজার ৭৩২ জন।

ওয়ার্ল্ডওমিটার্সের তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ কোটি ২২ লাখ ২ হাজার ৬০৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৭ কোটি ২১ লাখ ৭ হাজার ৪৬৭ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৯৫ হাজার ১৩৭ জন।

এদিন ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৫০৩ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ২৬৩ জনের।

ব্রাজিলে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ২৩৯ জন। মারা গেছে ৭৭৯ জন।

এই সময়ে ভারতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ১৪২ জন। দেশটিতে মারা গেছে ৮৬২ জন।

সম্পর্কিত খবর