শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

টাকা ছোড়ার ঘটনায় সার্জেন্টসহ ২ পুলিশ প্রত্যাহার

রাজধানীর রাওয়া ক্লাবের সামনে ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে চীনা নাগরিকের টাকা ছোড়ার ঘটনা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় কর্তব্যরত একজন ট্রাফিক সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া ওই চীনা নাগরিক টাকা ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে লিখিতভাবে পুলিশকে ‘সরি’ বলেছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সাহেদ আল মাসুদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যেহেতু এ ঘটনায় একটি তদন্ত চলছে, সেহেতু ওইদিন ঘটনাস্থলে কর্মরত একজন ট্রাফিক সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ সদস্যকে তাদের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে প্রাথমিক তদন্তে তাদের কোনো দোষ পাওয়া যায়নি। দ্রুতই চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আসবে। তদন্ত প্রতিবেদন আসলে তাদের আবার দায়িত্বে বহাল করা হবে।

উপ-কমিশনার সাহেদ আল মাসুদ বলেন, আমাদের ডাকে গতকাল (বৃহস্পতিবার) ওই চীনা নাগরিক এসেছিলেন। তিনি এ ঘটনায় আমাদের কাছে মৌখিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া তিনি লিখিতভাবে আমাদের কাছে সরি বলেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার রাওয়া ক্লাবের সামনে এক চীনা নাগরিক ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে টাকা ছুড়ে মারেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

 

 

সম্পর্কিত খবর