শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

দুধ উৎপাদন বাড়াতে গরুর চোখে ভিআর প্রযুক্তির ‌‘রঙিন চশমা’

বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত প্রযুক্তিগুলোর অন্যতম হলো ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর)। এটি এমন এক প্রযুক্তি যেখানে শুধু কল্পনা বা চেতনা থেকে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়। এবার এই প্রযুক্তিকে কাজে লাগিয়েই গরুর দুধ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তুরস্কের এক খামারি।

তার দাবি, ভিআর প্রযুক্তির গগলস (রঙিন চশমা) পরালে গরুরা ভাবে, তারা গ্রীষ্মের সবুজ চারণভূমির মধ্যে অবস্থান করছে। তাদের মধ্যে কোনো উদ্বেগ থাকছে না; ফলে অধিক পরিমাণ দুধ উৎপাদন করতে পারছে।

তুরস্কের আকসারায়ে ইজেট কোকাক ও তার পরিবার গত তিন প্রজন্ম যাবত গবাদি পশুপালনের সঙ্গে জড়িত। ব্যবসা ধরে রাখতে তারা সবসময়ই সর্বোচ্চটা দিয়েছেন। ভবিষ্যত প্রজন্মও যেন এ ব্যবসা ধরে রাখতে সক্ষম হয়, সেজন্য তারা কোনো খামতি রাখতে চান না। আর তাই শেষ পর্যন্ত অভিনব এ প্রযুক্তির শরণাপন্ন হলেন ইজেট। এর আগে গরুগুলোকে ‘রিল্যাক্সড’ অনুভব করাতে তিনি ধীর লয়ের সংগীতের ব্যবহার করেছিলেন।
এবার গরুদের ভিআর প্রযুক্তির গগলস পরালেন। এর ফলে প্রাণীগুলো বিশ্বাস করতে শুরু করে যে, তারা অন্ধকার, বিষণ্ণ, ইনডোরের পরিবর্তে একটি খোলামেলা রৌদ্রোজ্জ্বল চারণভূমিতে বিচরণ করছে।

তুর্কি সংবাদ সংস্থা আনাদুলৌকে ইজেট বলেছেন, ‌‘গরুগুলো সাধারণত প্রতিদিন ২২ লিটার করে দুধ দেয়। আমরা আমাদের দুটি গরুকে ভার্চুয়াল রিয়েলিটির গগলস পরিয়েছিলাম। লক্ষ্য করে দেখলাম, এখন আমরা ২৭ লিটার দুধ পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আসলে এই প্রযুক্তির গগলস পশুদের মনস্তত্ত্বের জন্য উপকারী। আমরা দেখেছি, এটা পরানোর পর তারা অনেক হালকা বোধ করতে থাকে, তাদের উদ্বিগ্নতা কমে যায়। এটি দুধের ফলন এবং গুণগত মান দুটির ওপরেই প্রভাব ফেলেছে।’

রাশিয়াতে গরুদের ভিআর প্রযুক্তির গগলস পরানো হচ্ছে- এক প্রতিবেদনে এমনটি দেখে ইজেক অত্যন্ত অনুপ্রাণিত বোধ করেন। তিনি সঙ্গে সঙ্গেই গরুদের জন্য ভিআর গগলস নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন এবং কয়েক জোড়া অর্ডার দিয়ে ফেলেন।

সম্পর্কিত খবর