শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বঙ্গভবনে জাকের পার্টি

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত ২০ ডিসেম্বর থেকে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। চলতি সংলাপের অংশ হিসেবে আজ বঙ্গভবনে গিয়েছে জাকের পার্টি।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টা ৪৫ মিনিটে দলটির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে।

আগামী মাসের ১৪ ফেব্রুয়ারি শেষ হবে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। নির্বাচন কমিশন গঠন নিয়ে এখন পর্যন্ত ২১টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি।

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। দলে আরও রয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল, ফারাহ আমীর, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আ ন ম মনিরুজ্জামান এবং স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক খান।

সম্পর্কিত খবর