শিরোনাম
icon জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার সম্মেলন শুক্রবার icon আবারও মজুরি বোর্ডের সভা ডাক icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
down of head

শত্রুরও যেন এই রোগটা না হয় : শাবনূর

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ও তার ছেলে আইজান নেহান এখন করোনামুক্ত। গতকাল বুধবার সিডনি স্থানীয় সময় বিকেলে শাবনূর নিজেই এ খবর জানান। তার ভাষ্য, ‘আপনাদের দোয়ায় আমি এখন পুরোপুরি সুস্থ। আমার ছেলেও সুস্থ আছেন।’

করোনামুক্ত হলেও শারীরিকভাবে দুর্বল অনুভব করছেন শাবনূর। তিনি বললেন, ‘শুনেছি, করোনামুক্ত হওয়ার মাস ২-৩ পর্যন্ত শারীরিক দুর্বলতা নাকি থাকেই। ডাক্তারও বলেছেন খাওয়া-দাওয়া করতে। তাই আপাতত ডায়েট নিয়ে ভাবছি না। খাচ্ছি-দাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি।’

শাবনূর আরও বলেন, ‘বিশ্বাস করুন খুবই বাজে একটা রোগ করোনা। ঘরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম। তাছাড়া জ্বর ও হাঁচি কাশিতে ঘরের মধ্যে আতঙ্ক নিয়ে থাকতে হয়েছে। শত্রুরও যেন এই রোগটা না হয়, এই দোয়াই করি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া তিনি আমাকে ও আমার ছেলেকে সুস্থ করেছেন।’

উল্লেখ্য, পিঠের ব্যথা অনুভব করার কারণে গত বছর ২৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে এক্স-রে করাতে যান শাবনূর। সেসময় করোনাসহ আরও বেশ কিছু পরীক্ষাও করান তিনি। হাসপাতালের কাজ শেষে বাসায় আসার পরই হাসপাতাল থেকে জানানো হয়, তিনি করোনায় আক্রান্ত। এরপর ২৭ ডিসেম্বর আইসোলেশনে চলে যান ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা। পরদিন শ্বাসকষ্ট শুরু হলে ২৯ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওদিনই ছিল শাবনূরের ছেলে আইজান নেহানের জন্মদিন। সেদিন করোনায় আক্রান্ত শাবনূর ছিলেন হাসপাতালের বিছানায়। আর ছেলে ছিল বাসায়। হাসপাতালে ভর্তির একদিন পর শাবনূর জানতে পারেন, ছেলে আইজানেরও করোনার উপসর্গ দেখা দিয়েছে। টেস্টের পর জানা যায়, সেও করোনা পজিটিভ।

চিত্রনায়িকা শাবনূর বর্তমানে ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ সিনেমায় সবশেষ কাজ করেন শাবনূর। এটির কাজ অসমাপ্ত রেখে পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনেপর্দায় আর দেখা মেলেনি এই নায়িকার।

সম্পর্কিত খবর