শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

উত্তরায় মহাসড়ক অবরোধ করে হকারদের বিক্ষোভ

উচ্ছেদ বন্ধ ও স্থায়ী পুনর্বাসন দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে হকাররা।

শনিবার সকাল ১০টার দিকে হকাররা উত্তরার রবীন্দ্র সরণিতে সড়কে জড়ো হয়ে এ বিক্ষোভ শুরু হয়।

পরে হকাররা উত্তরার রাজলক্ষ্মী বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসানের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এরপর দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন তারা। তাদের অবরোধে সড়কের দুদিকের যান চলাচল বন্ধ রয়েছে।

হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, করোনার সময় তারা ব্যবসা করতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন সমবায় সমিতি ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসা করেন তারা। এখন যদি তাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হয়, তাহলে তারা পথে বসবেন। এছাড়া দেনাও পরিশোধ করতে পারবেন না।

রাজলক্ষ্মী এলাকার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আকতারুজ্জামান বলেন, হকারদের অবরোধের কারণে সড়কের উভয় দিকে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। হকারদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

সম্পর্কিত খবর