শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

চীনে বিস্ফোরণে নিহত ১৬

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিং শহরে ভবনে বিস্ফোরণের পর ধসে পড়ায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। ভবনের রান্না ঘরের গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই ঘটনা নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম (সিসিটিভি)।

শনিবার সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার ভবন ধসের ঘটনায় ধ্বংস্তূপ থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১৬ জন মারা গেছেন। আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি থাকা একজনের অবস্থা সংকটাপন্ন।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ, ঘটনাস্থলে ৬ শতাধিক উদ্ধারকর্মী পাঠিয়েছে। সেখানে ভারী যন্ত্রপাতির মাধ্যমে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। বিস্ফোরণে কারণ এখন জানা না গেলেও তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।

চীনে ভবনধসের ঘটনা অস্বাভাবিক নয়। নির্মাণে ত্রুটিসহ নানা কারণে এমন ঘটনা ঘটে। গত সোমবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুইঝোঁ প্রদেশের একটি নির্মাণ সাইটে ভূমি ধসে ১৪ জনের মৃত্যু হয়েছে।

 

 

সম্পর্কিত খবর