শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

জাবিতে সশরীরে ক্লাস বন্ধ

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রুটিন অনুযায়ী সব ধরনের ক্লাস অনুষ্ঠিত হবে অনলাইনে। তবে নির্দেশনা মেনে চলতি পরীক্ষাসমূহ চালমান থাকবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

রেজিস্ট্রার বলেন, রোববার থেকে সব ধরনের ক্লাস চলবে অনলাইনে। তবে চালু থাকবে প্রশাসনিক দপ্তরসমূহ। এছাড়া আবাসিক হলগুলো বন্ধ হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে হলগুলোতে বড় পরিসরে আইসোলেশনের ব্যবস্থা রাখার কথা আলোচনায় এসেছে।

তিনি আরও বলেন, স্বল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে একাধিক গ্রুপ করে চলমান পরীক্ষা ও ব্যবহারিক ক্লাসগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অব্যহত থাকবে। প্রয়োজনে একাধিক কক্ষে পরীক্ষাগুলো নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার রাতে হল প্রভোস্ট ও ডিনদের উপস্থিতে এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। ওই আলোচনায় ডিন ও প্রভোস্টদের পরামর্শের পরিপ্রেক্ষিতে বুধবার রাতে প্রশাসনিক সভায় বিষয়টি উত্থাপিত হলে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত জাবির শিক্ষক সমিতির সদ্য সাবেক সভাপতিসহ অন্তত ১০ জন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া জাবি সাংবাদিক সমিতির সভাপতিসহ অসংখ্য শিক্ষার্থীর শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

সম্পর্কিত খবর