down of head

যশোর সার্ভিস সেন্টারে জেনিথ লাইফের উন্নয়ন সভা

২০ ডিসেম্বর যশোর সার্ভিস সেন্টারে উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।  বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জি এম (উন্নয়ন) মোঃ গোলাম মোস্তফা।  সভায় সভাপতিত্ব করেন জিএম (উঃ) মোঃ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে মাঠ পর্যায়ের অর্ধশতাধিক কর্মী-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান বীমা কর্মকর্তা-কর্মীদেরকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে নতুন বছরের কর্ম পরিকল্পনা দিয়েছেন।  তিনি বীমা গ্রাহকদের সঠিক তথ্যর মাধ্যমে বীমা পলিসি বিক্রির ব্যাপারে সচেতন থাকার নির্দেশ দেন।

অনুষ্ঠানে বিগত মাসে লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মী-কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়।

সম্পর্কিত খবর