শিরোনাম
icon জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার সম্মেলন শুক্রবার icon আবারও মজুরি বোর্ডের সভা ডাক icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
down of head

মায়ের জন্মের দুই বছর আগে মেয়ের জন্ম!

মায়ের জন্মের দুই বছর আগে মেয়ের জন্ম। কথাটি শুনে অবিশ্বাস্য মনে হলেও জাতীয় পরিচয়পত্রে এমনটি রয়েছে টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের মেয়ে রুমা খাতুন ও মা হাছনা বেগমের।

রুমা খাতুনের প্রকৃত জন্ম তারিখ ১৯৯৭ সালের ২০ জানুয়ারি। অর্থাৎ তার বর্তমান বয়স ২৪ বছর। কিন্তু জাতীয় পরিচয়পত্রে তার জন্ম তারিখ উল্লেখ রয়েছে ২০ জানুয়ারি ১৯৭০। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ৫১ বছর। অন্যদিকে জাতীয় পরিচয় পত্রে রুমা খাতুনের মা হাছনা বেগমের জন্ম তারিখ ১৯৭২ সালের ১৪ মে। বর্তমানে তার বয়স ৪৯ বছর। অর্থাৎ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মা মেয়ের বয়সের পার্থক্য দুই বছর।

মায়ের জন্মের দুই বছর আগে জন্ম হয়েছে মেয়ের।

রুমা খাতুনের পিতা রশিদ তালুকদার বলেন, আইডি কার্ডে আমার স্ত্রীর থেকে আমার মেয়ে বয়সে দুই বছরের বড় হয়ে গেছে। মেয়ের আইডি কার্ডের এ ভুল সংশোধনের জন্য অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে গিয়েছি। এটা খুব ঝামেলার। যারা এরকম ভুক্তভোগী তারাই শুধু এটা বুঝবে।

ভুক্তভোগী রুমা খাতুন বলেন, জাতীয় পরিচয় পত্রের তথ্য তালিকা করার সময় তথ্য সংগ্রহকারীর ভুলের মাশুল আমাকে গুণতে হচ্ছে। এ কারণে নানা হয়রানি শিকার হতে হচ্ছে। এ নিয়ে নানা সমস্যায় রয়েছি ও বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এমনকি আইডি কার্ড দিয়ে সাম্প্রতিক করোনাকালে করোনা টিকা পর্যন্তও দিতে পারছি না।

তিনি আরো বলেন, আইডি কার্ড সংশোধনে নানা কাগজপত্র সংগ্রহ ও সংশোধন প্রক্রিয়া ঝামেলাযুক্ত হওয়ায় অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে। এ পর্যন্ত সংশোধনের জন্য আমি আমার অভিভাবকসহ বেশ কয়েকবার উপজেলা নির্বাচন অফিসে গিয়েছি। তারা তেমনটা গুরুত্ব দিচ্ছে না।’

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা বলেন, মায়ের চেয়ে মেয়ে বড়! এটি ভোটার আইডির তালিকা করার সময় জনগণের বাড়তি চাপ সামলাতে গিয়ে হয়তো এ রকম ভুলের সৃষ্টি হয়েছে। তথ্য সংগ্রহ ও ভোটার তালিকা লিপিবদ্ধের কাজে কর্মীদের ভবিষ্যতে আরো বেশি সচেতন হতে হবে।

সম্পর্কিত খবর