শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বর এলেন সাদা ঘোড়ায়, পালকিতে চড়ে কনে

হাজারটা গুঞ্জন, রাখঢাক ছাপিয়ে বিয়েটা সেরেই ফেলছেন বলিউডের আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। কাচের কাজ করা পালকিতে চড়ে বিয়ের মণ্ডপে এসেছেন ক্যাটরিনা। ফুল দিয়ে সাজানো হয়েছিল কনের পালকি। অন্যদিকে সাদা ঘোড়ায় চেপে বিয়ে করতে এসেছিলেন ভিকি।

এদিকে, বিয়েতে চূড়ান্ত গোপনীয়তার আশ্রয় নিয়েছিলেন ভিক্যাট। বিয়ের কোনো ছবি যেন ফাঁস না হয় সে জন্য অতিথির প্রবেশের জন্য নাকি গোপন কোডও রেখেছিলেন এই যুগল। তবে এতো কিছুর পরও শেষ রক্ষা হলো না। বৃহস্পতিবার তাদের বিয়ের অনুষ্ঠানের শুরুতেই বর ও নববধূর সাজে ভিক্যাটের ছবি ও ভিডিও ‘ফাঁস’ হলো।

ভিকিক্যাটরিনা.আপডেটস নামে একটি ইনস্টাগ্রাম পেজে তাদের বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। ছবিতে ক্যাটকে দেখা গেছে, লাল লেহেঙ্গা, গলায় মালা, মাথায় জড়োয়ায় নববধূর সাজে। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে সেজে উঠেছেন ক্যাটরিনা। ঘিয়ে রঙা শেরওয়ানি আর পাগড়িতে বরবেশে দেখা গেছে ভিকিকে।বরবধূর সাজে পাশাপাশি দাঁড়িয়ে আছেন দুই তারকা। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, বাজির আলোয় আলো হয়ে উঠেছে গোটা দুর্গ। নীচে অতিথিদের ভিড়।

মণ্ডপের চার দিকে তাঁবু খাটানো হয়েছিল অতিথিদের জন্য। ভিক্যাট তাদের বিয়ের অনুষ্ঠানে ইতালির শেফের তৈরি ৪ লাখ রুপি দামের পাঁচতলা কেক কাটবেন বলে জানা গেছে। এছাড়া অতিথিদের জন্য রাখা হয়েছে, ভারতের ঐহিত্যবাহী বিভিন্ন খাবার, ফুচকা, কচুরি এমনকি পানও।

 

 

সম্পর্কিত খবর