শিরোনাম
icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন
down of head

সূচক কমেছে ডিএসইতে

 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচক কমে শেষ হয়েছে লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইতে সূচক কমেছে ৩০ পয়েন্ট আর লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ২ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ৩ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১০ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক ১৩ পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা সাড়ে ১১টায় সূচক ৪ পয়েন্ট কমে যায় এবং বেলা ১২টায় সূচক ১৭ পয়েন্ট কমে। বেলা ১টায় সূচক কমে ২৯ পয়েন্ট, বেলা ২টায় সূচক ২৮ পয়েন্ট কমে এবং বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯১ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৫ পয়েন্টে।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৬১টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের দাম।

বুধবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউবস, এশিয়া ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল লিমিটেড, সোনারবাংলা ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, জেনেক্সিল, পাইওনিয়ার ইন্স্যুরেন্স এবং স্টাইল ক্রাফটস।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪৮ পয়েন্ট কমে ৮ হাজার ৬৭০ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ১৯৫ পয়েন্ট কমে ১২ হাজার ৪৬২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭১ পয়েন্ট কমে ১৪ হাজার ২৬৩ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- সোনারবাংলা ইন্স্যুরেন্স, এমএল ডায়িং, সলভো কেমিক্যাল, আরামিট সিমেন্ট, মিথুন নিটিং, সিএপিএম বিডিবিএল এমএফ, এশিয়া ইন্স্যুরেন্স, রিজেন্ট টেক্সটাইল, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড এবং ইউনাইটেড এয়ার।

সম্পর্কিত খবর