শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

৩৭ বছর পর ডিসেম্বরে দেশে ঘূর্ণিঝড়

সর্বশেষ ১৯৮৪ সালে দেশে ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড় হয়েছিল। জাওয়াদের মাধ্যমে প্রায় ৩৭ বছর পর ডিসেম্বরে আবারও ঘূর্ণিঝড়ের বাতাস পেল দেশ। আবহাওয়া অফিস থেকে ঢাকা পোস্টকে জানানো হয়, গত রোববার থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবের সৃষ্ট বৃষ্টিপাত আজ (৭ ডিসেম্বর) পর্যন্ত চলবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি না থাকলেও কক্সবাজারে ও চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে বলে জানায় আবহাওয়া অফিস। তবে নৌ বন্দরগুলোতে আবহাওয়ার সতর্কতা থাকবে কিনা সে বিষয়ে দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এখন পর্যন্ত সাগরে ৩ নম্বর সতর্ক বার্তা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।

তিনি আরও বলেন, ‘সাগরে এখন পর্যন্ত ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ আছে। ইতোমধ্যেই নিম্নচাপটি গুরুত্ব হারিয়েছে। তবে সতর্ক সংকেত রাখার কারণ হচ্ছে, সাগরে এখনও একটা ট্রাফ আছে। এই ট্রাফের জন্যই সতর্ক বার্তা রাখা হয়েছে। সতর্ক বার্তা রাখবো, নাকি তুলে দেবো সে বিষয়ে ১২টায় সিদ্ধান্ত দেওয়া হবে। তবে সতর্ক বার্তা তুলে দেওয়ার সম্ভাবনা বেশি।

গত ৫০ বছরের মধ্যে ডিসেম্বরে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বৃষ্টিপাতে কোনো রেকর্ড ভেঙেছে কিনা এমন কোনো তথ্য আমার কাছে নেই। কারণ প্রতিবছরেই ডিসেম্বরে বৃষ্টি হচ্ছে। তবে ঘূর্ণিঝড়ের রেকর্ড ভেঙেছে। এর আগে, ১৯৮৪ সালে সর্বশেষ ডিসেম্বরে ঘূর্ণিঝড় হয়েছিল।’

এর আগে, রোববার থেকে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’- এর প্রভাবে সারাদেশে বৃষ্টি শুরু হয়। শুরুর দিন শুধু রাজধানীতে বৃষ্টি হয় ৪২ মিলিমিটার। আর সোমবার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৯৬ মিলিমিটার। তবে গত সন্ধ্যা থেকে রাজধানীতে বৃষ্টিপাত কমলেও রাতে আবার শুরু হয়, যা আজ সকাল পর্যন্ত চলে।

সম্পর্কিত খবর