শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ভিকি-ক্যাটরিনার বিরুদ্ধে থানায় অভিযোগ

ভিকি-ক্যাটরিনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ
মুম্বাই থেকে হবু বর-কনে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ পৌঁছে গেছেন রাজস্থানের সিক্স সেন্স দুর্গতে। সেখানেই বসার কথা তাদের বিয়ের আসরের।

তবে এর আগেই তৈরি হলো নতুন জটিলতা।
এবার ভিকি-ক্যাটরিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায়। শুধু ভিকি-ক্যাটরিনাই নয়, যে দুর্গে তাদের বিয়ে তার ম্যানেজার ও ডিস্ট্রিক্ট কালেক্টরের বিরুদ্ধেও জানানো হয়েছে অভিযোগ। নইত্রাবিন্দ সিং নামের এক আইনজীবী এই অভিযোগ করেন।

ভিকি-ক্যাটরিনার বিয়ের আসর বসতে চলেছে তা সাওয়াই মাধোপুর জেলার একটি প্রাচীন দুর্গে। বর্তমানে বিলাসবহুল পাঁচতারা রিসোর্টে পরিনত করা হয়েছে এটাকে। এই এলাকাতেই অবস্থিত চৌথ মায়ের (আঞ্চলিক দেবী) মন্দির। প্রতিদিন হাজার হাজার ভক্ত সেই মন্দিরে পুজো দিতে যান।

কিন্তু ভিকি-ক্যাটের বিয়ের হোটেল ওই মন্দিরেই যাত্রাপথে উপস্থিত হওয়ায় নিরাপত্তাজনিত কারণে জেলা কালেক্টরের অনুমতি অনুসারে আগামী ৬-১২ ডিসেম্বর সেই রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই কারণেই পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি।

অভিযোগপত্রে ওই আইনজীবী উল্লেখ করেছেন, ভিকি-ক্যাটরিনার বিয়ের কারণে দেবী মা যেন নিত্যপূজা থেকে বঞ্চিত না হন। ভক্তদের জন্য যে কোনও প্রকারেই যাতে মন্দিরের রাস্তা খুলে দেওয়া হয়।

সূত্র বলছে, মেহেদি ও সঙ্গীত নাকি ডিসেম্বরের ৭ ও ৮ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে। টানা তিনদিন চলবে তাদের বিয়ের অনুষ্ঠান। রাজস্থান থেকে এসে মুম্বাইয়ে বড়সড় রিসেপশন পার্টির পরিকল্পনা আছে ভিকি-ক্যাটরিনার।

সম্পর্কিত খবর