শিরোনাম
icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি
down of head

অনির্দিষ্টকাল কর্মবিরতিতে কাভার্ডভ্যান মালিক-শ্রমিকরা 

 

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ও শ্রমিকেরা।

সড়ক পরিবহন আইন স্থগিতসহ নয় দফা দাবিতে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

ঐক্য পরিষদের নেতা বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন মজুমদার বিবিসিকে জানিয়েছেন, নতুন সড়ক পরিবহন আইনের সংস্কার চান শ্রমিকেরা।

এ আইনে চালকের জন্য শাস্তির বিধানে পরিবর্তন আনা এবং জরিমানার পরিমাণ কমিয়ে আনাসহ নয় দফা দাবিতে কর্মসূচী দিয়েছেন তারা।

“নতুন আইন চালকদের জন্য অনেক কঠোর। অনেক ড্রাইভার আছেন লাইসেন্সে সমস্যা। নানা কারণে সময়মত রিনিউ (নবায়ন) করতে পারে নাই। এখন রাস্তায় নেমে বিপদে পড়ার ঝুঁকি তারা নিতে চায় না। আমরা তাদের বাধ্য করতে পারি না।”

এছাড়া সড়কে চাঁদাবাজিসহ নানা ধরণের হয়রানি বন্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান মি. হোসেন।

তিনি জানিয়েছেন, সরকার দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকেরা।

২০১৮ সালের শেষ দিকে পাস হওয়া সড়ক পরিবহন আইনটি নানা পরীক্ষা-নিরীক্ষার পর ১লা নভেম্বর থেকে কার্যকর করার কথা থাকলেও কয়েক দফা তারিখ পিছিয়ে ১৮ই নভেম্বর কার্যকর করা হয়।

এ সময়ের মধ্যে বিআরটিএ এবং পুলিশ সড়কে নানা ধরণের সচেতনতামূলক কার্যক্রম চালায়।

এদিকে, আইন কার্যকরের প্রথম দিন থেকেই আইনের ‘সংস্কার’-এর দাবিতে রাজশাহী এবং দক্ষিণাঞ্চলীয় কয়েকটি জেলায় হঠাৎ করে ধর্মঘট ও কর্মবিরতি শুরু করেছেন পরিবহন শ্রমিকেরা।

পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীর ব্যাপক ভোগান্তিতে পড়েন।

নতুন আইন বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে গাজীপুরে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।

সম্পর্কিত খবর