শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

রাজধানীর মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মুগদার মাদবর গলি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শেফালী (৫৫), তার মেয়ে প্রিয়াঙ্কা (৩০), প্রিয়াঙ্কার স্বামী সুধাংশু (৩৬) ও ছেলে অরূপ (৫)।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শেফালীর ছেলে পলাশ বলেন, স্বামীর চিকিৎসার জন্য আমার বোন গতকাল সপরিবারে আমাদের বাসায় আসেন। সকালে রান্নাঘরে ম্যাচ জ্বালিয়ে চুলায় আগুন দেওয়া মাত্রই বিস্ফোরণ হয়। এতে তারা চারজন দগ্ধ হযন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে আনা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে বেশি খারাপ অবস্থা প্রিয়াঙ্কার। তার শরীরের ৭২ শতাংশ পুড়ে গেছে। শিশু অরূপের শরীরের ৬৭ শতাংশ পুড়ে গেছে। আর শেফালীর শরীরের ৩৫ শতাংশ সুধাংশের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর