শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

যুক্তরাষ্ট্রে সাড়ে ৪ হাজার কোটি টাকার গাঁজা উদ্ধার

বেআইনিভাবে গাঁজা উৎপাদন ও গুদামজাত করায় যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেটের পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে হোয়াইট সিটির বিভিন্ন ওয়্যার হাউজ থেকে ৫০০ মিলিয়ন ডলারের (প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা) গাঁজা উদ্ধার করেছে। ওরেগণ স্টেট পুলিশের সাউথওয়েস্ট রিজিওনের মাদক বিরোধী টিম একইসাথে ৫টি শিল্পকারখানায় এ অভিযান অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, স্থানীয় পুলিশের সহায়তায় মাদক বিরোধী টিম দু’দিনব্যাপী ওই অভিযানে গাঁজার গাছ এবং ইতোমধ্যেই বাজারে বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হওয়া পাউডার আটক করা হয়েছে। এ সময় বেশ ক’জন শ্রমিকেও গ্রেফতার করা হয়। তারা কর্মস্থলেই দিনাতিপাত করেন।

২০১৫ সালে এই স্টেটে গাঁজা উৎপাদন এবং ২১ বছরের অধিক বয়সীদের জন্য গাঁজা সেবনকে বৈধতা দেয়া হলেও লাইসেন্স নিতে হয় গাঁজা চাষের জন্যে। অভিযানের টার্গেট ছিল লাইসেন্স না নিয়ে গাঁজা উৎপাদন ও গুদামজাতকারীরা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ ১৯ স্টেটে গাঁজার বৈধতা রয়েছে। এগুলো হচ্ছে- কলরাডো, ওয়াশিংটন, আলাস্কা, ওরেগণ, ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, মেইন, ম্যাসাচুসেট্স, নেভাদা, মিশিগান, ভারমন্ট, গুয়াম, ইলিনয়, আরিজোনা, মন্টানা, নিউজার্সি, সাউথ ডেকটা, নিউইয়র্ক, ভার্জিনিয়া, নিউ মেক্সিকো এবং কানেকটিকাট।

এর ফলে গত বছর আমেরিকায় ২০ বিলিয়ন ডলারের গাঁজা বিক্রি হয়েছে। চলতি বছর তা ২৬ বিলিয়ন ডলারে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এই ধারা অব্যাহত থাকলে ২০২৫ সালে ৪৫.৯ বিলিয়ন ডলারের গাঁজা বিক্রি হবে যুক্তরাষ্ট্রে।

গাঁজার ব্যবসার ওপর নজরদারি রাখা সংবাদপত্র ‘এমজেবিজ কন’ সূত্রে বলা হয়েছে, ২০২৫ সাল নাগাদ গাঁজা বিক্রির পরিমাণ বিয়ারের চেয়ে বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর