কালিয়াকৈরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
গাজীপুরের কালিয়াকৈরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৮০তম শাখা গতকাল উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি জেকিউএম হাবিবুল্লাহ। ব্যাংকের এসইভিপি মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কালিয়াকৈর শাখাপ্রধান মো. মাজহারুল ইসলাম। গ্রাহক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক জায়েদা নাসরিন, কালিয়াকৈর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।


